London ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামীলীগ এদেশে আর কখনও নির্বাচন করতে পারবে না -আলতাফ হোসেন চৌধুরী সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত পটুয়াখালীতে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠিত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হলেন ব্যারিস্টার কায়সার কামাল

মামুন রণবীর, নেত্রকোনা

আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও নেত্রকোণা ১ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

এই তালিকায় কায়সার কামাল সহ মোট ১৯ জন আইনজীবী রয়েছেন। তালিকায় ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার রাশনা ইমামের মতো আলোচিত ও বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন।

বুধবার তাদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আইন পেশায় বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক এই সম্মানজনক সিনিয়র অ্যাডভোকেট উপাধি প্রদান করা হয়। এই উপাধিটি সাধারণত একজন আইনজীবীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং বিশেষ দক্ষতার স্বীকৃতি হিসেবে দেয়া হয়। এটি আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর।

ব্যারিস্টার কায়সার কামাল সিনিয়র আইনজীবী হওয়ায় দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন বার্তায় শিক্ত করেছেন।

কায়সার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বি.এ অনার্স ও এম.এ ডিগ্রি সম্পন্ন করেন। ব্যারিস্টার হওয়া ছিল তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সেই লক্ষ্যে তিনি ১৯৯৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান আইনশাস্ত্রে ডিগ্রি অর্জনের জন্য। তিনি ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটনে পড়াশোনা করেন এবং এলএলবি সম্মান ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও ওয়েলসের কলেজ অব ল-এ বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। তিনি ২০০৫ সালে লন্ডনের সম্মানিত লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল উপাধি লাভ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
৬৫
Translate »