সংবাদ শিরোনাম:
বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার

রাজশাহীর বাগমারা উপজেলার বৈইকুরি সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৫৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার রাজশাহী র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৬ টি ছুরি, চারটি চাপাতি, চারটি হাসুয়া ও ৩২ টি কুঠার সাদৃশ টাঙ্গি। পরে এসব অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »

























