London ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচন করুন : ব্যারিস্টার কায়সার কামাল চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বানিজ্য, লুটপাট, শেয়ার কেলেংকারী করব না করতেও দেবোনা ডা: শফিকুর রহমান রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী সিরাজগঞ্জে অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪ হঠাৎ পুলিশ কর্মকর্তাদের বদলির আদেশ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে জেলা পুলিশ আড়ানীতে তুলার ব্যাপক চাষ

পটুয়াখালী-০১ আসনে বিএনপির প্রার্থীর প্রতি গণঅধিকার পরিষদের একাত্মতা

মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-০১ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
এ উপলক্ষে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কস্থ সুরাইয়া ভিলায় একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী-০১ আসনে ধানের শীষের পক্ষে সমর্থন এবং একসাথে কাজ করার ঘোষণা দেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। মো. শহিদুল ইসলাম ফাহিম বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দীর্ঘ আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ রাজপথের অবিচ্ছেদ্য সহযাত্রী। এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের একটি সুন্দর আগামীর প্রত্যাশায় পটুয়াখালী-০১ আসনে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সমঝোতার মাধ্যমে পটুয়াখালী-০১ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে মাঠে কাজ করবেন। পটুয়াখালী-০৩ আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণঅধিকার পরিষদকে সহযোগিতা করে যাচ্ছে, তেমনি পটুয়াখালী-০১ আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে গণঅধিকার পরিষদ ধানের শীষের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সমন্বয়ক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মৃধা ও উর্মি আক্তার।
এছাড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সেক্রেটারি রুবেল মাহমুদসহ দুমকি, সদর ও মির্জাগঞ্জ উপজেলার ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
Translate »