London ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

নেত্রকোণার দুর্গাপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

মামুন রণবীর,নেত্রকোণা:

ছেলেকে বাসায় রেখে বাবা ধানক্ষেতে পানি দেবার জন্য বের হয়। ফিরে এসে দেখে ছেলের ঝুলন্ত নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়। নিহতের নাম সুমন মিয়া (১৮)।

সোমবার (২৪মার্চ) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সুমন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিল। সোমবার সন্ধ্যায় সুমনকে একা বাসায় রেখে তার বাবা রফিক মিয়া ধান খেতে পানি দেওয়ার জন্য বের হয়। খেতে পানি দেওয়া শেষে বাসায় ফিরে দেখেন তার ছেলের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে সে হতবিহ্বল হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
১১৫
Translate »