London ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নেত্রকোণার কৃতি সন্তান সোমেশ্বর অলি পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ রাজশাহীর সীমান্তে ৪ হাজার বিজিবি মোতায়েন কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা

শাকিল হোসেন,গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লালমিয়া( ৫৫) নামে এক অটোচালক ঋণের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।গতকাল শনিবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত লালমিয়া উপজেলার তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় মৃত নালু মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে নিহত লালমিয়া পেশায় অটোরিকশা চালক। সে অনেক ঋণগ্রস্ত ছিলেন। ঋণের কারণে সে সবসময় হতাশাগ্রস্ত ছিলেন।প্রতিদিনের মতো ভোরবেলা রিক্সা নিয়ে বের না হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন।দীর্ঘ সময় দরজা না খোলায় পরে দরজার ফাঁকা দিয়ে দেখেন লাল মিয়া ঘরের আড়ার সাথে ঝুলে আছেন। কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
Translate »