London ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামীলীগ এদেশে আর কখনও নির্বাচন করতে পারবে না -আলতাফ হোসেন চৌধুরী সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত পটুয়াখালীতে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠিত

আওয়ামীলীগ এদেশে আর কখনও নির্বাচন করতে পারবে না -আলতাফ হোসেন চৌধুরী

মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে মোদি সরকারের সঙ্গে। যারা লুটপাট, অন্যায়, অত্যাচার ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, ৫ আগস্টের পর তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে তাদের জন্য অফিসও করে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এ দেশে আর কখনো নির্বাচন করতে পারবে না। তবে আওয়ামী লীগের সবাই খারাপ নয়। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। আপনারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে বসবাস করবেন। যারা হত্যা, লুটপাট, অন্যায় ও অবিচারের সঙ্গে জড়িত, তাদের আইন অনুযায়ী বিচার হবে।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণে আজ আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি এবং সুন্দরভাবে নির্বাচন করার সুযোগ পেয়েছি।”
মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে এবং নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, “বিভিন্ন জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান সতর্ক করে বলেছেন, আসন্ন নির্বাচন সহজ হবে না। নানামুখী ষড়যন্ত্র চলছে।”
তিনি অভিযোগ করে বলেন, “একটি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য ৪ কোটি মাস্ক ও ২ কোটি বোরকা কিনেছে। কেউ যেন মাস্ক পরে নারী ভোটকেন্দ্রে জাল ভোট দিতে না পারে—এ বিষয়ে আমাদের বোনদের সজাগ থাকতে হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ফজরের নামাজের পর সবাই ভাগ ভাগ করে ভোটকেন্দ্রে যাবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না।”
জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শেষে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী মিছিল পটুয়াখালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
Translate »