London ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

ইউক্রেন সংঘাত বন্ধে ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে যে মন্তব্য করেছেন, তা তিনি আন্তরিক বলে মনে করেন।  রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। 

পুতিন কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের শেষে সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্প ইউক্রেনের সংঘাত শেষ করার জন্য যা করার তা করবেন বলে উল্লেখ করেছেন। আমি মনে করি তিনি আন্তরিক। আমরা অবশ্যই এমন বক্তব্যকে স্বাগত জানাই, এটি যেই বলুক না কেন।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ  শুরু হয়, যা এখনও চলমান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি অংশ দখলে নিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট মেয়াদেও রাশিয়া ও পুতিনের সাথে কূটনৈতিকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং এবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। পুতিনের এই মন্তব্য ট্রাম্পের প্রতি তার ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
৯৭
Translate »