London ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচন করুন : ব্যারিস্টার কায়সার কামাল চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বানিজ্য, লুটপাট, শেয়ার কেলেংকারী করব না করতেও দেবোনা ডা: শফিকুর রহমান রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী সিরাজগঞ্জে অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪ হঠাৎ পুলিশ কর্মকর্তাদের বদলির আদেশ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে জেলা পুলিশ আড়ানীতে তুলার ব্যাপক চাষ

রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী সিটি করপোরেশনের আওতায় নির্মাণাধীন ছয়টি গণসৌচাগারের মধ্যে মতিহার থানাধীন মোহনপুর ফ্লাইওভারের দক্ষিণ পাশে অবস্থিত একটি গণসৌচাগারের নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জানে আলম ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো: ফারুক হোসেন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর ২০২৫ ইং, রাত আনুমানিক ২টার দিকে মতিহার থানাধীন বিহাস (মোহনপুর) সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশে নির্মাণাধীন পাবলিক টয়লেট প্রকল্পের কাজ চলাকালে অজ্ঞাত চোরেরা স্টকইয়ার্ডে রাখা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া এই প্রকল্পটি রাজশাহী মহানগরীর “সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। যার ঞবহফবৎ চধপশধমব ঘড়. ডচ-৫৪(অ) এবং ঞবহফবৎ ওউ ঘড়: ৭৩৯৪৩৩। উক্ত প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মোট ৬টি গণসৌচাগার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৩টি গণসৌচাগারের নির্মাণসামগ্রী স্টকইয়ার্ড থেকে চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ঠিকাদার মো. ফারুক হোসেন। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- রড, সিমেন্ট, সিরামিক টাইলস, চায়না টাইলস, সাবমার্সিবল পাম্প, কলাপসিবল গেট, বিভিন্ন ধরনের স্যানিটারি সামগ্রী, ইলেকট্রিক্যাল মালামাল এবং মিস্ত্রিদের ব্যবহৃত হাতিয়ারসহ অন্যান্য নির্মাণ উপকরণ।
চুরির ঘটনার পর হারানো মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হন ভুক্তভোগী ঠিকাদার।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, বিষয়টি আমার জানা নেই থানায় গিয়ে জানাতে পারবো। যদি এধরণের অভিযোগ হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
Translate »