কিডনিজনিত রোগে মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী

অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। বাংলাদেশ জামায়াতের ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শেরপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের অফিসিয়াল পোস্টে বলা হয়, কিডনি ট্রান্সপ্লান্ট ডিসিশন থাকলেও সংগঠন থেকে উনাকে প্রার্থী নির্বাচিত করায় ডায়ালাইসিস করে চলছিলেন। নির্বাচনী মাঠে যেনো কোনো কাজের ঘাটতি তৈরি না হয় সেজন্য রাতে সব কাজ শেষ করে ময়মনসিংহে গিয়ে গিয়ে ডায়ালাইসিস শেষ করে সকাল করে ফিরতেন কিন্তু আজও ফিরলেন, তবে আনুগত্যের পরাকাষ্ঠা দেখিয়ে শেষ ফেরা ফিরেছেন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তোপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।





















