London ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক:

ফসলি জমিতে ধান কাটছিলেন কৃষক বাবা। হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু। এ অবস্থায় বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে বাড়ি থেকে পলিথিন নিয়ে বাবার কাছে যাচ্ছিলেন মেয়ে। পথে বজ্রপাতে মৃত্যু হয় তার।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ফসলি মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বজ্রপাতে মৃত তরুণীর নাম মোছা. হাসনা বেগম (২০)। তিনি ওই  গ্রামের কৃষক মো. নূরুল হকের মেয়ে। এ ছাড়া ১০ মাস আগে তার বিয়ে হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশে একটি ফসলি জমিতে ধান কাটছিলেন কৃষক বাবা নূরুল হক। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় বাবাকে বৃষ্টিভেজা থেকে রক্ষা করতে বাড়ি থেকে পলিথিন কাগজ নিয়ে বাবার কাছে ফসলি জমিতে যাচ্ছিলেন মেয়ে হাসনা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৯০
Translate »