London ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

বেতন-বোনাস পাননি গাজীপুরের ৫ কারখানার শ্রমিকরা

অনলাইন ডেস্ক:

গাজীপুরে পাঁচটি পোশাক কারখানায় এখনো বেতন-বোনাস হয়নি। এতে ঈদের আনন্দ মাটি হয়েছে ওই কারখানাগুলোর শ্রমিক ও তাদের পরিবারের।

গাজীপুর শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুরের জারা কম্পোজিট, মোগড়খাল এলাকার এনজেড অ্যাপারেলস, তিনসড়ক এলাকার স্টাইল ক্রাফট, শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস ও কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার হ্যাগ নিটওয়ার।

এই কারখানাগুলোর শ্রমিকরা শনিবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত বেতন-বোনাস পাননি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, জারা নিট কম্পোজিট ও হ্যাগ নিটওয়ার কারখানার মালিক লাপাত্তা। এতে বেতন ও ঈদ বোনাস বঞ্চিত হয়েছেন জারার ৪০০ এবং হ্যাগ নিটওয়ারের ৩০০ শ্রমিক।

অপরদিকে এইচডিএফ অ্যাপারেলসের দুই হাজার ৩০০ শ্রমিক বেতন-বোনাস থেকে বঞ্চিত। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছেন ঈদের পর বেতন-বোনাস পরিশোধ করবেন। শ্রমিকরা বিষয়টি মেনে নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আর টিএনজেডের পাঁচটি কারখানার ৩৬০০ শ্রমিকের মধ্যে একটি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। স্টাইল ক্রাফটের চাকরিচ্যুত ১৯০০ শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছিলেন। শ্রম মন্ত্রণালয় অনেক চেষ্টা করেও তাদের সমস্যা সমাধান করতে না পেরে মালিক পক্ষের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। শ্রমিকরা এখন আর আন্দোলনে নেই। তারপরও ওই দুই কারখানার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে শুক্রবার সড়ক অবরোধ করে টঙ্গীর পাগাড় এলাকার হংকং ফ্যাশনের পাচঁশতাধিক শ্রমিক। পরে আলোচনার ভিত্তিতে কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যার পর ৬৫ ভাগ বকেয়া বেতন পরিশোধ করে। বাকি বকেয়া বেতন ঈদের পর পরিশোধের আশ্বাস দেওয়া হয়। শ্রমিকরা বিষয়টি মেনে নিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
৯৮
Translate »