London ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

কলমাকান্দায় শহীদ পরিবারে ব্যারিস্টার কায়সার কামালের ঈদ উপহার

মামুন রণবীর,নেত্রকোণা

পবিত্র মাহে রমজান ধরণীতে শান্তির বার্তা পৌঁছে দিয়ে এখন শেষের পথে। বিশ্ববাসীর দুয়ারে কড়া নাড়ছে খুশির উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দ উদযাপন করতে দেশের মানুষ নানা প্রস্তুতি গ্রহণ করছেন।

এই ঈদকে সামনে রেখে আবারো মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চার শহীদের পরিবারের সকল সদস্যকে তিনি ঈদ উপহার প্রদান করেছেন। শুক্রবার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।

স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার জুলাই আন্দোলনে কলমাকান্দার চার সূর্যসন্তান,মো: আহাদুন,আব্দুল্লাহ আল মামুন,সোহাগ মিয়া এবং মেহেদী হাসান শহীদ হন। এই চার শহীদের পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল সর্বদাই পাশে দাঁড়িয়েছেন। এই রমজানের শুরুতেও তিনি পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।

চার শহীদের পরিবারকে দেয়া এবারের ঈদ উপহারের মধ্যে রয়েছে পাঞ্জাবি,পায়জামা, শাড়ি,শার্ট, প্যান্ট,থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্রসামগ্রী ও ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এই ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা আনন্দ প্রকাশ করে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দু:খে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। এই উপহার পেয়ে আমরা খুব খুশি।

এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে স্থানীয় সুধীজন বলেন,এটা কেবল কিছু পোশাকের উপহার নয়; এটি তাদের জন্য এক প্রকার সম্মান, মমতা এবং আন্দোলনে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব । তাঁদের আত্ম বলিদানের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি । তাই তাদের পাশে সর্বদাই আমরা আছি এবং থাকবো।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১০:৩৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
১১৮
Translate »