London ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈর সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ নওহাটায় তথ্য অধিকার নিয়ে ওরিয়েন্টেশন সভা নেত্রকোণায় বিজিবির অভিযান, ভারতীয় অস্ত্র ও মাদক উদ্ধার রাজশাহীতে ভেজাল উষধ সহ গ্রেপ্তার ১ কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে বিএনপি অফিসে হামলা

অনলাইন ডেস্ক

নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের দেয়ালে বিভিন্ন লেখা লিখে গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরসুবুদ্দি বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতাল রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং ‘জয় বাংলা’, ‘মরার জন্য অপেক্ষা কর’ ইত্যাদি লেখা দেয়ালে লিখে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি, বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চরসুবুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।

রায়পুরা থানা পুলিশের ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
৭২
Translate »