London ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড বাংলাদেশে বিরোধীদলীয় ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা: সংসদীয় গণতন্ত্রে নতুন অধ্যায় রাজশাহীতে টিসিবির নিত্য পন্য বিক্রি শুরু সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয় রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১ আওয়ামীলীগ এদেশে আর কখনও নির্বাচন করতে পারবে না -আলতাফ হোসেন চৌধুরী সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয়

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬-২৭ এ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের নিরঙ্কুশ বিজয় অর্জন ও জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেলের ভরাডুবি হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি , সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেলের শুধুমাত্র একজন কার্যনির্বাহী সদস্য ব্যতীত কেউ নির্বাচিত হতে পারেনি।

মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭টি বুথে, মোট ভোটার সংখ্যা ৪৩০ জন। ১৭টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের সভাপতি প্রার্থী শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম সেলিম পেয়েছে ৯০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন হাসু ৬৪ ভোট পেয়েছে। বিএনপি সমর্থিত সহ-সভাপতি পার্থী মোঃ আমিনুল হক ২৩৫, ও মোঃ রবিউল হাসান ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ আবু তালেব আকন্দ ১৪৫ ও মোঃ শাহজাহান আলী সাজু ১০৭ ভোট পেয়েছিলেন। বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ হুমায়ুন কবির কর্নেল ১৩৭ ভোট পেয়ে বিজয় হয়েছেন অপরদিকে জামায়াত সমর্থিত মোঃ মাসুদুর রহমান মাসুদ ১১৬, স্বতন্ত্র প্রার্থী ইন্দ্রজিৎ সাহা (বিএনপির সমর্থিত) ১০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে। বিএনপি সমর্থিত সহকারী সাধারণ সম্পাদক প্রার্থী মরিয়ম রহমান উর্মি ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন ১৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছে। বিএনপি সমর্থিত গ্রন্থাগার সম্পাদক প্রার্থী মোঃ রবিউল আলম সেখ ২১২ ভোট পেয়ে বিজয় হয়েছে অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ রুবেল হোসেন ১০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে। বিএনপি সমর্থিত গ্রন্থাগার সম্পাদক প্রার্থী মোঃ সোলায়মান হোসেন মুন্না ১৮৫ ভোট পেয়ে বিজয় হয়েছে অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থী চাঁন মিয়া ১৩৬ ভোট পেয়ে পরাজিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টি সমর্থিত) মোঃ মুজাহিদ বিন রহমান (মিঠু) সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে বিজয় হয়েছে অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোঃ জাকারিয়া হোসেন জাকির ৯৮ ভোট ও জামায়াত সমর্থিত প্রার্থী ইদ্রিস আলী ৫১ ভোট পেয়ে পরাজিত হয়েছে। এছাড়াও বিএনপির সমর্থিত প্যানেলে পার্থী মোঃ হেদায়েতুল্লাহ হীরা ২০১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, মোঃ আনিছুর রহমান হিসাব-নিরীক্ষক পদে ২০৭ ভোট, সহহিসাব-নিরীক্ষক পদে মোঃ আব্দুল আলিম ১৮৩ ভোট ও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আমানুল্লাহ মন্ডল ২৬০, মোঃ এনামুল করিম শাহিন ২৪৮, মোঃ আবুল কালাম আজাদ ২০৪, মোঃ সিরাজুল ইসলাম আকন্দ ১৯৩, মোঃ ইমদাদুল হক জিন্নাহ ১৬৬ এবং জামায়াত সমর্থিত তাজউদ্দিন আহমেদ ১৬৯ ভোট পেয়ে বিজয় হোন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ফলাফল ঘোষণার পর বিজয়ীরা সমিতির উন্নয়ন ও আইনজীবীদের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
Translate »