London ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত একজন সফল মহিলা উদ্যোক্তার গল্প সিরাজগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক আবর্জনা সংগ্রহে মিলছে নগদ টাকা সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই ব্যবসায়ীর জেল-জরিমানা সিরাজগ‌ঞ্জে মাছবোঝাই নসিমনের চাপায় শিশু নিহত রাজশাহীতে প্রতারণা করে জুলাই সনদ গ্রহন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে আনুমানিক ৪০০ কেজি (৮ বস্তা) ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মাংস পাচারের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. পলাশ (৩৩), নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের আরজুল্লাহ ছেলে ও মো. শরিফুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত জয়না্ল আবেদীনের ছেলে। উভয় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাংস প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
Translate »