London ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

শৈলকুপায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় একটি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় যুবদল নেতা হামিদুর রহমানকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনতা ব্যাংকের সামনে ঘটে।

আটক হামিদুর রহমান শৈলকুপার রয়েড়া গ্রামের মো. হারুনের ছেলে এবং উমেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুর রহমান টিপু জানান, তিনি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় হামিদুর রহমান তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীর আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে হামিদুরকে আটক করে এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিত কুমার বর্মণ জানিয়েছেন, “অটক ব্যক্তির বিষয়ে তিনি শুনেছেন, তবে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।”

এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে, এবং পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১০৮
Translate »