London ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নেত্রকোণায় বিজিবির অভিযান, ভারতীয় অস্ত্র ও মাদক উদ্ধার রাজশাহীতে ভেজাল উষধ সহ গ্রেপ্তার ১ কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান

কুষ্টিয়া শহরে প্রতীতি বিদ্যালয়ের সামনে ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

রাকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এসময় চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ শুরু করেন।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৭৫
Translate »