London ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সিএনজি চালক হত্যা মামলার আসামি দুর্গাপুর থেকে গ্রেফতার রওশন দিল আফরোজকে সংরক্ষিত নারী আসনের এমপি দেখতে চায় ময়মনসিংহবাসী সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, পাশে থাকা ১১ কোটি টাকার ট্রমা সেন্টার এখনো চালু হয়নি লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত একজন সফল মহিলা উদ্যোক্তার গল্প সিরাজগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক আবর্জনা সংগ্রহে মিলছে নগদ টাকা সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

রওশন দিল আফরোজকে সংরক্ষিত নারী আসনের এমপি দেখতে চায় ময়মনসিংহবাসী

মামুন রণবীর, নেত্রকোনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন।

ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলে সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে জোরালো আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজের নাম শোনা যাচ্ছে।

দলের তৃণমূল নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ তাকে সংরক্ষিত নারী এমপি হিসেবে দেখতে চান।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদিকা এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত কার্যনির্বাহী সদস্য কাজী রওশন দিল আফরোজ বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।

আইন পেশা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকার জন্য তিনি ইতোমধ্যে নিজ এলাকায় জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া অঞ্চলে জন্ম নেয়া রওশন দিল আফরোজ শৈশব থেকেই কৃষক ও মেহনতী মানুষের জীবনসংগ্রাম প্রত্যক্ষ করেছেন।

স্থানীয় নাগরিকরা জানান, প্রান্তিক মানুষের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। আন্দোলনের সময় একাধিক মামলা, হামলা ও হয়রানির মুখোমুখি হলেও তিনি আপসহীন অবস্থানে অবিচল ছিলেন।

আইনজীবী সমাজে তিনি সততা ও পেশাগত দক্ষতার জন্য সমাদৃত। ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থেকে মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রাখছেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

স্থানীয়রা বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি মনোনীত হলে তিনি ময়মনসিংহ দক্ষিণের কৃষকসমাজ, নারী ও শিশু অধিকার এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা বিষয় জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
Translate »