London ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত একজন সফল মহিলা উদ্যোক্তার গল্প সিরাজগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক আবর্জনা সংগ্রহে মিলছে নগদ টাকা সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই ব্যবসায়ীর জেল-জরিমানা সিরাজগ‌ঞ্জে মাছবোঝাই নসিমনের চাপায় শিশু নিহত রাজশাহীতে প্রতারণা করে জুলাই সনদ গ্রহন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খনন

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর-৪ বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের যশের বিলে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে।
ভেকু মেশিন ব্যবহার করে ধান লাগানোর জন্য প্রস্তুতকৃত জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুকুরের পাড় তৈরির কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে আনোয়ার হোসেন মাস্টার, ইসলাম হোসেন, বাবলু মাস্টারসহ কিছু প্রভাবশালী ব্যক্তি এ কাজ করছে। জমি মালিক আবু তাহের, আলতাফ হোসেন ও আবু সাইদসহ স্থানীয় কৃষকরা জানিয়েছেন, যশের বিলের প্রায় অংশ ইতিপূর্বে অবৈধভাবে খনন করা হয়েছে।
এই এলাকায় মাত্র ১৫০–২০০ বিঘা জমিতে ধানের চাষ হচ্ছে। তারা অবশিষ্ট ফসলি জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ওই বিলের অর্ধেকেরও বেশি ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছিল। এতে বাকি কৃষি জমিতে পানি সেচে সমস্যা এবং জলাবদ্ধতার কারণে চাষে দুর্ভোগ দেখা দেয়। তবুও স্থানীয় কৃষকরা অবশিষ্ট জমিতে ধান চাষ অব্যাহত রাখতে চান।
এ বিষয়ে আনোয়ার মাস্টারের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা জানান, অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
Translate »