London ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নেত্রকোণার কৃতি সন্তান সোমেশ্বর অলি পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ রাজশাহীর সীমান্তে ৪ হাজার বিজিবি মোতায়েন কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীর সৈনিক ক্লাবের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হান্নানের ভাই মিঠু জাগো নিউজকে বলেন, আমার ভাই সাইনবোর্ড-ব্যানারের ব্যবসা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি তিনি বনানীর সৈনিক ক্লাবের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে ছাত্ররা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১০:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৬৯
Translate »