London ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নেত্রকোণার কৃতি সন্তান সোমেশ্বর অলি পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ রাজশাহীর সীমান্তে ৪ হাজার বিজিবি মোতায়েন কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে যে সড়ক

অনলাইন ডেস্ক

দেশে সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সড়কে ঘটছে ডাকাতি। তাই হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রাত ১০টার পর থেকে এসব সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, ১৩ কিলোমিটারের ওই সড়কটি দুর্গম পাহাড়ি এলাকায় ও চা-বাগানবেষ্টিত হওয়ায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। কেউ বিপদে পড়লেও তাৎক্ষণিকভাবে সাহায্য পাওয়ার উপায় থাকে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওসি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত (রাস্তা বন্ধ রাখা) নেয়া হয়েছে।

তিনি আরও জানান, মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট থাকবে। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাকে বিকল্প হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
৭৫
Translate »