London ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নেত্রকোণার কৃতি সন্তান সোমেশ্বর অলি পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ রাজশাহীর সীমান্তে ৪ হাজার বিজিবি মোতায়েন কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

ট্রেনের ইঞ্জিনে আগুন, কাঁদা-পানি নিক্ষেপ করে নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক

নেত্রকোনার পূর্বধলায় ঢাকা হতে ছেড়ে আসা জারিয়া গামী বলাকা-কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে বালুঘাটা নামক জায়গায় ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে উপস্থিত জনতা কাঁদা-পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা হতে ছেড়ে আসা জারিয়া গামী বলাকা-কমিউটার ১৬ ও ১৭ নং ব্রিজের মাঝখানে বালুঘাটা নামক খোলা জায়গায় হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান ট্রেনের চালক। পরে ড্রাইভার কৃষ্ণ কুমার রায় তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন। পরে রেলওয়ের সিভিল কর্মচারী ও স্থানীয় জনতার সাহায্যে পার্শ্ববর্তী ধান ক্ষেত ও ডোবা থেকে পানি এবং কাঁদা দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

পরবর্তী সময়ে স্থানীয় ফায়ার সার্ভিস উক্ত আগুন নিয়ন্ত্রণের সহযোগিতা করে। এতে যাত্রীরা আতঙ্কিত হলেও কেউ হতাহত হয়নি।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, ঢাকার থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটের দিকে জারিয়ার বালুঘাটা ব্রীজের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে পাশের ডোবা ও ধান ক্ষেত হতে পানি ও কাঁদা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ১টা ১৫ মিনিটে অতিরিক্ত একটি ইঞ্জিন ময়মনসিংহ থেকে এসে ট্রেনের সাথে যুক্ত হয়ে জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পরে ১টা ৫০ মিনিটে জারিয়া হতে পূর্বধলার দিকে ট্রেনটি ছেড়ে গেছে। বর্তমানে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৭১
Translate »