প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ২:২৫ পি.এম
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্দ্যোগে সড়কে টায়ার জালিয়ে অবরোধ করছেন তারা। ঝাউদিয়াসহ আশপাশের ৬ ইউনিয়নের কয়েকহাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। টানা কয়েক ঘন্টা মহা সড়ক অবরোধের ফলে কুষ্টিয়ার সাথে যশোর খুলনার যান চলাচল বন্ধ হয়ে যায়, মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
এসময় ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সকল কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে নানা গাফিলতি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
এদিকে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের স্বৃষ্টি হয়ে চরম ভোগান্তীতে পড়েছে যাত্রীরা।
Copyright © 2026 Londonbdtv.co.uk. All rights reserved.