London ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজধানীতে রোজার আগেই ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছাড়াল ডিবি পরিচয়ে কলেজ ছাত্র অপহরণের অভিযোগ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড বাংলাদেশে বিরোধীদলীয় ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা: সংসদীয় গণতন্ত্রে নতুন অধ্যায় রাজশাহীতে টিসিবির নিত্য পন্য বিক্রি শুরু সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয়

কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার

শাকিল হোসেন,গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়াল্টন কারখানার সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী ‘নিউ পিংকি’ পরিবহনের একটি বাস গাবতলী থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। পথে বাসটিতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলামের নির্দেশে থানা পুলিশের উপপরিদর্শক এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
চন্দ্রা এলাকায় পৌঁছে পুলিশ বাসটিকে থামার সংকেত দিলে চালক সড়কের পাশে গাড়ি থামান। পরে বাসে তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি ছয়টি চাকু উদ্ধার করা হয়।এ সময় বাসে অবস্থানরত রাজু , শরীফুজ্জামান, আলম,জসিম(রাফি), মিলন ও সাইফুলকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০২:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
Translate »