London ০১:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে : ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘‘কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে।’’

কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্তের বিষয়ে বুধবার তিনি এ কথা বলেন।জাস্টিন ট্রুডো বলেন, ‘ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা মনে করে কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হস্তক্ষেপ করতে পারবে; যেমনটি আগে করেছিল। এটি ভুল। তারা ভয়াবহ ভুল করছে।’

ট্রুডো তার দেশে সহিংসতার জন্য ভারত সরকারকেই দোষী মনে করেন। কারণ হিসেবে তিনি কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা ও ব্যাপক অর্থ খরচ করে দেশটিতে মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ তুলেছেন।

এ সময় তিনি অটোয়ায় কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন। তবে বিস্তারিত কিছু জানাননি।

চলতি বছর ভারত-কানাডার বিবাদ পারস্পরিক সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। কানাডার প্রধানমন্ত্রীর এসব বাক্যকে ‘সবচেয়ে কঠোর মন্তব্য’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দুদিন আগে ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন ট্রুডো। এরপরই ভারত নিয়ে মোটামুটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ট্রুডোর অভিযোগ অস্বীকার করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি।

সূত্র : আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৫:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
৯৫
Translate »