London ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড দরিদ্র ছাত্রকে বই কিনে দিলেন পুঠিয়ার এসিল্যান্ড বাংলাদেশে বিরোধীদলীয় ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা: সংসদীয় গণতন্ত্রে নতুন অধ্যায় রাজশাহীতে টিসিবির নিত্য পন্য বিক্রি শুরু সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয় রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১ আওয়ামীলীগ এদেশে আর কখনও নির্বাচন করতে পারবে না -আলতাফ হোসেন চৌধুরী সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর এক আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তামীম। পরদিন সকালে বাড়ির পাশের একটি সরিষার খেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানতে পারে। গ্রেপ্তারকৃত তিন আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ ৯ বছরের বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ উপস্থাপন শেষে আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
Translate »