London ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নেত্রকোণার কৃতি সন্তান সোমেশ্বর অলি পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ রাজশাহীর সীমান্তে ৪ হাজার বিজিবি মোতায়েন কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ ব্যবসায়ীর জরিমানা ৯৮ হাজার

অনলাইন ডেস্ক

সেনবাগে মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ ও পঁচাবাসি খাবার বিক্রির অপরাধে পৃথক অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৫ হোটেল রেস্তোরাঁ ও ৪ মুদি মোনহারি ব্যবসায়ীর ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

সোমবার বেলা ১১ টার দিকে সেনবাগ পৌরশহর ও সেবারহাট বাজারে ওই অভিযান পরিচালিত হয়।

এ সময় সেনবাগ পৌরশহরের ভোজন বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্টবাসী খাবার রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের তাজ নেহার হোটেল এন্ড রেস্টুরেন্টের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ৫ হাজার টাকা, মিক্সফুড মিনি চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের ১০ হাজার টাকা, রসমেলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, শহরের শহীদ স্টোরকে ২ হাজার টাকা, জহিরুল ইসলাম স্টোরকে ২ হাজার টাকা, ইয়াছিন স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উপজেলার সেবারহাট বাজারের মুসলিম হোটেলকে ২৫ হাজার টাকা ও ভূঁইয়া হোটেল এন্ড সুইসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় শহরের মাছ বাজার, কাঁচা সবজী বাজার ও মাংস দোকান পরিদর্শন করেন।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করনে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:২২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
৭৪
Translate »