London ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামীলীগ এদেশে আর কখনও নির্বাচন করতে পারবে না -আলতাফ হোসেন চৌধুরী সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত পটুয়াখালীতে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠিত

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদুল ইসলাম-এর সমর্থনে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদের।

মেজর (অব.) মনজুর কাদের বলেন, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। দেশ চাঁদাবাজদের হাতে নিরাপদ নয়। তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ রায় দেবে। একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়তে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মুক্তির সোপান এলাকায় সদর ও কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা দলীয় প্রার্থী মো. জাহিদুল ইসলামকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এসএস রোড, মুজিব সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন বহন করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
Translate »