London ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচন করুন : ব্যারিস্টার কায়সার কামাল চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বানিজ্য, লুটপাট, শেয়ার কেলেংকারী করব না করতেও দেবোনা ডা: শফিকুর রহমান রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী সিরাজগঞ্জে অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪ হঠাৎ পুলিশ কর্মকর্তাদের বদলির আদেশ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে জেলা পুলিশ আড়ানীতে তুলার ব্যাপক চাষ

সিপিবি প্রার্থী আলকাছ উদ্দিন মীরের প্রচারণা ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী আলকাছ উদ্দিন মীরের নির্বাচনী প্রচারণা ঘিরে ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন ইউনিয়নে কাস্তে মার্কার প্রচারণায় অংশগ্রহণ করছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। এছাড়া স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে জমে উঠেছে সিপিবির নির্বাচনী প্রচারণা। পথসভা,উঠান বৈঠক ও গণসংযোগে তারা কৃষক,শ্রমিক,মেহনতি মানুষ সহ সর্বস্তরের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষে কাস্তে মার্কায় ভোট চাইছেন।

দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে এই নির্বাচনী প্রচারণা। ফলে ভোটারদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা দেখা গেছে।

সিপিবির কেন্দ্রীয় সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ বিভিন্ন পথসভায় অংশগ্রহণ করে বলেন, বাংলার কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের মার্কা হলো কাস্তে। সিপিবি মানুষের ভাগ্যের পরিবর্তনে রাজনীতি করে। সমাজের আমূল পরিবর্তনে আমাদের সাম্যের বাংলাদেশ গড়তে হবে। এজন্য কাস্তে মার্কার বিকল্প নেই। আমরা কৃষকের,শ্রমিকের, মজুরের,নারীর,তরুণের সকলের ভাগ্যের পরিবর্তন চাই।

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বর্তমানে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটের মাধ্যমে ভোটাররা তাদের কাঙ্খিত জনপ্রতিনিধি বেছে নেবেন বলেই সকলে প্রত্যাশা করছেন। ভোটাররা বলছেন, অবহেলিত পাহাড়ি জনপদ দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন ও সকল সেক্টরে আমূল পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনই তাদের চাওয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১২:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
Translate »