London ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামীলীগ এদেশে আর কখনও নির্বাচন করতে পারবে না -আলতাফ হোসেন চৌধুরী সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত পটুয়াখালীতে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী পার্কে বেড়াতে এসে শিক্ষার্থীর মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠিত

পটুয়াখালীতে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন

পটুয়াখালী ২ আসনে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে জামাতের মিছেলে বিএনপির মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে বিএনপি ও জামাতের দুই পক্ষের মুখোমুখি মিছিলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয়পক্ষে ২০ জন আহত হয়।
আহতদের চন্দ্রদ্বীপ থেকে ট্রলারযোগ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। বাউফল সদর উপজেলা থেকে নদী ও সাগর বেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়ন।। যেখানে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা ঘিরে প্রায়ই নানা ধরনের ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটছে। এর জের ধরেই আজ সংঘর্ষ হয়েছে।

জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোক হামলা চালায় এতে আমার ১৫ কর্মী আঘাত হয়েছে।

এ বিষয় বাউফল ২ আসনের বিএনপি’র প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন তারা আমার একজনকে কুপিয়েছে বর্তমানে হাসপাতালে আসছে। এ বিষয়ে এখন আমি আর কিছু বলতে পারব না।

এদিকে বাউফল হাসপাতালে আহতদের নেয়ার পরপরই জামাত এবং বিএনপি সমর্থিত কর্মীরা হাসপাতাল কম্পাউন্ড এর চারিপাশে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। গুরুতর আহত একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, চন্দ্রদ্বীপে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।
তবে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
Translate »