London ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষনা! কালকিনিতে পালিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক ও গবেষণাভিত্তিক দক্ষতার অনন্য স্বীকৃতি: CAP–Expert অর্জন করলেন কসবার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষনা শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত বাগমারায় পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নির্বাচন ও গণভোট সামনে রেখে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধান নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও মনোজ্ঞ অনুষ্ঠান

চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ৩ কেজি ওজনের ১৬ টি স্বর্ণেরবার ও ১৪টি স্বর্নের ছোট টুকরাসহসহ আফসার আলী (২৮) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়। আটককৃত আফসার আলী উপজেলার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে। খবর পেয়ে বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভিতরে ছয়ঘড়িয়া প্রাইমারী স্কুলের কাছে অবস্থান করে।

এসময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে তল্লাশী করে। তার কোমরে থাকা একটি লাল কাপড়ের বেল্ট এর মধ্যে ভিতরে থেকে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্নের ছোট টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত  স্বাণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার ও দর্শনা থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
৬৭
Translate »