London ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নেত্রকোণার কৃতি সন্তান সোমেশ্বর অলি পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ রাজশাহীর সীমান্তে ৪ হাজার বিজিবি মোতায়েন কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাতে পারবেন পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ

কসবায় এক নারীকে স্ত্রী দাবি দুই যুবকের, জনতার সহায়তায় পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নারীকে (২২) স্ত্রী দাবি করে দুই যুবক রাস্তায় টানা-হেঁচড়া করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম জিলানী (২৮) কসবা পৌরসভার শান্তিপাড়া এলাকার বাসিন্দা এবং দুই সন্তানের জনক। অপরদিকে, আশিক মিয়া (৩০) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় গোলাম জিলানী ওই নারীকে স্ত্রীর পরিচয়ে কসবা পৌর শহরের কদমতলী এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় আশিক মিয়া ঘটনাস্থলে এসে একই নারীকে নিজের স্ত্রী দাবি করেন। এতে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে টানা-হেঁচড়ায় রূপ নেয়।

স্থানীয়রা এ ঘটনা দেখে তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে। থানায়ও দুইজন একই নারীকে নিজেদের স্ত্রী দাবি করতে থাকেন। খবর পেয়ে জিলানীর স্ত্রী ও পরিবারের লোকজন থানায় হাজির হলেও তারা ওই নারীর বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

অন্যদিকে, আশিক মিয়া দাবি করেন, ওই নারী তার স্ত্রী ছিলেন, তবে তিনি তাকে তালাক দিয়েছেন। পরে পুলিশ শনিবার সকালে গোলাম জিলানী ও ওই নারীকে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, “জিলানী ও ওই নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
১০১
Translate »